শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

খালেদা জিয়ার সাথে স্বজনদের সাক্ষাৎ বিকেলে

অনলাইন প্রতিবেদক::

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করবেন।

আজ রোববার (৫ জানুয়ারী) বিকেলে তারা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

দিদার বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা আজ বিকেল ৩টায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com