মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

খালেদার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন, শুনানি আজই

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের উপর শুনানি হবে।

মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে এ আবেদন করেছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় ৪ মাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এরপরই অসন্তোষ প্রকাশ করে, জামিন ঠেকাতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল করার ঘোষণা দেন দুদক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com