মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

খালেদার জামিনের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ মার্চ) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।

এর আগে বুধবার খালেদার জামিন স্থগিত করে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলেছিলেন আপিল বিভাগ।

খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের ওপর শুনানি শেষে আগামী রোববার (১৮ মার্চ) পর্যন্ত জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার (১৪ মার্চ) সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

মুক্তি বিলম্বিত করতেই জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্টপক্ষ আবেদন করেছে অভিযোগ করে বেগম জিয়ার আইনজীবীদের। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সূত্র: সময় টিভি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com