বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কোন ষড়যন্ত্রই শেখ হাসিনা’র উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে নাঃ গোলাম সারোয়ার কবীর

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নের্তৃত্বে এগিয়ে যাবো। মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা’র মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বাংলাদেশে শেখ হাসিনা’র উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়গুলো বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।
মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর গতকালমঙ্গলবার শ্রীনগরে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কালে তিনি একথা বলেন।
উপজেলার কামাগাঁও লিয়াকত খান উচ্চ বিদ্যালয়ের পাশে বিকাল ৫ টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট শাহাদাৎ বার্ষিকী উপলক্ষেও বালাশুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আইয়ূব খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেনবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা রমীজ উদ্দিন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান রাজু, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির শেখ, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ,শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন সৈকত, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, সাবেক সাধারণ সম্পাদক রুবেল জয়, ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ মামুন সারেং, সালাউদ্দিন মোড়ল, নজরুল ইসলাম মিনা, বাঘড়া ইউনিয়ন যুবলীগ নেতা ইমাম হাসান রাজা, মিজান মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আসাদুর রশিদ মিঠু, হাবিব শেখ, মনোয়ার হোসেন মন্টু, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সজিব আহমেদ, উপজেলা ওলামা লীগের সভাপতি মোঃ আলীনূর শেখ, সাধারণ সম্পাদক আব্দুর রব, প্রজন্ম লীগের সভাপতি তুহেল খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com