মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কোটা পদ্ধতির সংস্কার চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মাদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজের এই আদেশ দেন।
৩১ জানুয়ারি এ সংক্রান্ত রিট দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও দুই সাংবাদিক। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া।
আদালত বলেন, কোটা পদ্ধতি সংস্কারের একমাত্র এখতিয়ার সরকারের। রিটে সংস্কার চেয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়। তবে আজ শুনানি শেষে হাইকোর্ট এ রিট খারিজ করে দিল। সূত্র : আরটিভি