শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

কেরানীগ‌ঞ্জে মেম্বার প্রার্থী হান্নান মিয়া

কেরানীগ‌ঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনজিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হলেন হান্নান মিয়া (৬২)। তিনি একজন চিপস ব্যবসায়ী। এছাড়া বিভিন্ন সময় জাদু দেখানো এই ব্যক্তির উচ্চতা মাত্র তিন ফুট।

বৃহস্প‌তিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. আজিজ মিয়ার কাছ থেকে প্রার্থিতার ফরম কেনেন তিনি।

জানা গেছে, চিপস ব্যবসা ও জাদু দেখানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের প্রচার-প্রচারণার কাজে তিনি মাইকিং করে থাকেন। সংসার জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের পিতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com