বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনামঃ

কেন্দ্রীয় নেতাসহ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দু’জনকে বহিষ্কার

নিজেস্ব প্রতিবেদক, একুেশের কন্ঠঃ শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দু’জনকে বহিষ্কার করা হয়েছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু এবং ঢাকা জেলাধীন ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমানে তৃণমূল বিএনপির মহাসসচিব তৈমুর আলম খন্দকারের প্ররোচনায় তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই আইনজীবীকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ নভেম্বর) দুপুরে ১২ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের জরুরি সভায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান জুলফিকার বুলবুল চৌধুরীকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com