শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকার তহবিল

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের অভিঘাতে অর্থনীতির ক্ষতির মধ্যেও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে গ্রামের ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা তহবিল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি সারে ভর্তুকি বাবদ আগামী অর্থবছরের বাজেটে নয় হাজার কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় দিক নির্দেশনা দিতে রোববার ঢাকায় গণভবন থেকে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর এই প্রণোদনার ঘোষণা আসে।

তিনি বলেন, “আমাদের শিল্প এবং ব্যবসা বাণিজ্য যাতে অব্যাহত থাকতে পারে, সেজন্য প্রায় ৭২ হাজার কোটি টাকার একটা প্রণোদনা ইতোমধ্যে ঘোষণা করেছি। কিন্তু আমরা কৃষিপ্রধান দেশ, আমাদের কৃষিকাজ অব্যাহত রাখতে হবে।”

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের জন্যও ‘বিশেষ উদ্যোগ’ নেওয়ার কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, “কৃষিকাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করবে। শুধু কৃষি খাতের জন্যই এই ৫০০০ কোটি টাকার প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com