শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক::

ড. কামাল হোসেন বলেছেন, কূটনীতিকদের কাছে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছি।

বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের গুলশানের বাসায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে গণফোরামের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসসির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ কয়েকজন উপস্থিত আছেন। কূটনীতিকদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ অন্তত দশটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের বিষয়ে বিএনপি বা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com