মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি::

কুষ্টিয়ার খোকসায় সাবিনা ইয়াসমিন (৪৮) নামে নারীকে নিজ বাড়িতে খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মডেল টাউন এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সাবেক স্বামী ও দুই নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, স্বামী পরিত্যক্তা সাবিনা ইয়াসমিনের তিন সন্তান রয়েছে। তারা সবাই ঢাকায় থাকেন। বুধবার রাত থেকে তার সন্তানরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তারা হামিদা খাতুন নামের এক প্রতিবেশীকে জানান। ওই প্রতিবেশি রাত সাড়ে ১০টায় বাড়িতে গিয়ে দেখতে পান বারন্দায় মৃতদেহ পড়ে আছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের বারান্দায় কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

পরিবারের দেওয়া খবর পেয়ে সেখানে খোকসা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

সাবিনার ছেলে বাঁধন দাবি করেন, তার মা টাকা দাদন দিতেন। টাকা নিয়ে বিরোধের সূত্র ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। বুধবার রাত থেকে তারা ফোনে মা কে না পেয়ে তার নিকট হামিদাকে দিয়ে মায়ের সন্ধানের চেষ্টা করে। পরে তার মাধ্যমে মায়ের খুনের বিষয়টি নিশ্চিত হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) কাফরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে শ্যামলী খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com