শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে মসজিদে মন্ত্রীর রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার কেন্দ্রেীয় শাহে জামে মসজিদে উলামা পরিষদের আয়োজনে বুধবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ সহ অনেকেই মহামারী করোনা ভাইরাসে আক্তান্ত হয়েছেন।

তাদের রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে মসজিদে মিলাদ মাহফিল করেছেন উলামা পরিষদ। এসময় বক্তব্য রাখেন, উলামা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী সায়েম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া, মৌচাক ইউনিয়নে উলামা পরিষদের সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি তোফাজ্জল হক রহমানি,মৌচাক উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ তারেক মাহমুদ প্রমুখ।

পরে তারা দেশবাসীর রোগমুক্তির জন্য আল্লাহর নিকট মোনাজাত প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com