শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন:: কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)। নিহত তিনজন সপরিবার কাতারে বসবাস করতেন।
জানা গেছে, চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়ে রোডে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। ইমার্জেন্সি লাইট জালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দু’জনকে হাসপাতালে নেয়া হলে সেখানে তারা মারা যান।
নিহতদের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।