শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

কাঠমান্ডুতে সপ্তাহে ২ ফ্লাইট বিমানের

স্টাফ রিপোর্টারঃ নেপালের কাঠমান্ডুতে সপ্তাহে দুই দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা মহামারির কারণে প্রায় ১১ মাস পর আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এই রুটে ফ্লাইট চালু করবে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি।

বিমান জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে। বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com