শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রিজভী

নিজস্ব প্রতিবেদক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাঁকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন রিজভী আহমেদ। গতকাল (১৭ মার্চ) করোনা টেস্ট করলে পজিটিভ রিপোর্ট আসে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com