শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন সাংবাদিক অরুণ বসু

স্টাফ রিপোর্টার:: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক ও প্রথমা প্রকাশনের সমন্বয়ক অরুণ বসু (৬৮) মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অরুণ বসু করোনাভাইরাস সংক্রমিত হলে ৫ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

করোনা সংক্রমিত হওয়ার আগে অরুণ বসু ঠান্ডা জ্বর ও জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। ঠান্ডা জ্বর ও জন্ডিস থেকে সেরে ওঠার পর তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন।

অরুণ বসু ১৯৫৩ সালের ১০ নভেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন অরুণ বসু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com