শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

করোনার টিকা নিলেন মির্জা ফখরুল দম্পত্তি

স্টাফ রিপোর্টার:: মহামারী করোনাভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ মার্চ) উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে সস্ত্রীক টিকা নেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে মির্জা ফখরুল নিজে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার সকালে আমি এবং আমার স্ত্রী করোনার টিকা নিয়েছি।

গত ২৫ ফেব্রুয়ারি প্রায় এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে স্ত্রী রাহাত আরাকে নিয়ে দেশে ফিরেন বিএনপি মহাসচিব।

ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেগষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com