শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

করোনাভাইরাসঃ চীন থেকে কাল আসছে সরঞ্জাম-কিটস

অনলাইন নিউজ ডেস্কঃ নভেল করোনাভাইরাস মোকাবেলায় চীন প্রতিশ্রুত চিকিৎসা সরঞ্জাম ও কিটস আগামীকাল ২৬ মার্চ, বৃহস্পতিবার বাংলাদেশে এসে পৌঁছাবে।

ঢাকাস্থ চীনা দূতাবাসের ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল ২৪ মার্চ, মঙ্গলবার এক পোস্টে বলা হয়, ‘চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিক্যাল সরঞ্জাম। এতে আছে ১০,০০০ টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০,০০০ পিপিই, এবং ১০০০ থার্মোমিটার। ২৬ মার্চ চীন সরকারের একটি বিশেষ উড়জাহাজে করে এ সরঞ্জামাদি ঢাকায় পৌছবে।’

এ পোস্টের সাথে বাংলাদেশ ও চীনের পতাকা যুক্ত করে চীনা ও বাংলা ভাষায় লেখা হয় ‘ভালবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’!

এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোভিড-১৯ নামের করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম ও টেস্ট কিট দেয়ার কথা গত ১৭ মার্চ জানায় ঢাকাস্থ চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোপূর্বে সামরিক সরঞ্জামাদি ও প্রথম চালান হিসেবে চীনা দূতাবাস বাংলাদেশের কাছে ৫শ’র বেশি কোভিক-১৯ টেস্ট কিটস হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com