মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: এসএসসি’র যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী জনস্বার্থে এই রিটটি করেন। একের পর এক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠায় এই রিট করা হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হতে থাকে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ছাত্র-শিক্ষকসহ অনেককে গ্রেফতারও করা হয়েছে।

এছাড়া প্রশ্ন ফাঁসের ঘটনায় তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।

সূত্র: ইত্তেফাক

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com