শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

এরশাদের শারীরিক অবস্থার ৫০ ভাগ উন্নতি হয়েছে: জিএম কাদের

ই-কণ্ঠ অনলাইন::

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার ৫০ ভাগ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জি এম কাদের বলেন, চিকিৎসকরা কিছু পরীক্ষা করছেন এবং সে অনুযায়ী পল্লীবন্ধুর চিকিৎসা চলছে। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। উন্নতির এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com