শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

নিজস্ব প্রতিবেদক::

আওয়ামী লীগ নেতা ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৮ বছর।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হাবিবুর রহমান মোল্লার একান্ত সহকারী জামাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে ৫ মে, মঙ্গলবার সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর খবর পাওয়া যায়। তখন সেই গুজব নাকচ করে দেন হাবিবুর রহমান ছেলে রায়হান জামিল রিপন।

প্রসঙ্গত, সংসদ সদস্য হাবিবুর রহমানের স্ত্রী, তিন ছেলে ও মেয়ে রয়েছে। তিনি ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে পরাজিত হন। এরপরে ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ২০০১ সালের সাধারণ নির্বাচনে ওই আসনে বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান তিনি। পরে ২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com