শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

এমপি রুশেমা ইমাম আর নেই

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য রুশেমা ইমাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রুশেমা ইমামের লাশ এখন তার নিজ বাড়ি ফরিদপুর শহরের গোপালপুরে রয়েছে। জানাজার সময় ও স্থান এখনও নির্ধারিত হয়নি। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের মনোনয়নে গত ২০ ফেব্রুয়ারি তিনি সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নেন।

ব্যক্তিজীবনে রুশেমা ইমাম ফরিদপুরের ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তার ডাক নাম ছিল হাসি।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমেদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com