শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই

চট্টগ্রাম প্রতিনিধি::

চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের চাচাত ভাই মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে মরহুমের মরদেহ দেশে আনা হবে।

বাংলাদেশ জাসদের কার্যকরি পরিষদের সভাপতি মঈন উদ্দীন খান বাদল গত বছর ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com