শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

এক ম্যাচ হাতে রেখেই সহজেই সিরিজ জয় টাইগারদের

মুজিবুর রহমান, ই-কণ্ঠ২৪ডটকম : মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৫ মে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে শুরু হয়। টসে জিতে বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সিন্ধান্ত নেয়।

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয় এক ম্যাচ হাতে রেখেই এবং আইসিসি ওয়ানডে সুপার লীগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল টাইগাররা। শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়ে দিল, তিন ওয়ানডের মধ্যে প্রথম ওয়ানডে জিতেছে ও দ্বিতীয় ওয়ানডে খুব সহজেই জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ টাইগারদের।

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দারুণ লাইন-লেংথের সামনে খুব একটা লড়াই করতে পারল না। ৩টি করে উইকেট নেন মুস্তাফিজ রহমান ও মেহেদী হাসান মিরাজ। টানা দ্বিতীয় ম্যাচে তারা গুটিয়ে গেল ১৪১/৯ রানে। ৬০ বল বাকি থাকতে দাপটে সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-০ ব্যবধানে বাংলাদেশ দল

দুদলের মধ্যে ৫০তম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ বৃষ্টি আইনে জিতেছে ১০৩ রানে। তিন দফা বৃষ্টি, মোহাম্মদ সাইফউদ্দিনের মাথায় আঘাত, কনকাসন সাব হয়ে তাসকিন আহমেদের নামাÑ এসব কিছুই ঠেকাতে পারেনি বাংলাদেশের অর্জনকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে জয় ৩৩ রানে। দুদলের মধ্যে এটি নবম দ্বিপাক্ষিক সিরিজ। আগের ৮ সিরিজের ৬টি জয় শ্রীলঙ্কার, ২টি ড্র। এ জয়ে ওয়ানডে সুপার লীগে অষ্টম ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে টাইগাররা। আর ৫ ম্যাচের সব হেরে মাইনাস ২ (-২) পয়েন্ট নিয়ে সবার নিচে ১২তম অবস্থানে শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে মুশফিকুর রহীমের ১২৭ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংসের পরও ৪৮.১ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৩৮ ওভারে ৯ উইকেটে ১২৬ রান করার পর বৃষ্টি নামলে পরবর্তীতে টার্গেট ৪০ ওভারে ২৪৫ দেয়া হয়। লঙ্কানরা ৯ উইকেটে ১৪১ রান করে।
মোহাম্মদ মিঠুনের পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদের পরিবর্তে দেশের ১৩৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ১৫ রানেই অধিনায়ক তামিম (১৩) ও সাকিব আল হাসান (০) সাজঘরে ফেরেন দুশমন্ত চামিরার জোড়া আঘাতে। তবে টানা ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন দাস এদিন বেশ সতর্ক ও ধীরস্থির ব্যাটিং করেও ৪২ বলে ২ চারে ২৫ রানে সাজঘরে ফেরেন বাজে শটে। এরপর মোসাদ্দেকও (১০) দ্রুতই সাজঘরে ফিরলে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরে প্রতিরোধ গড়েন মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত জুটি। তাদের পঞ্চম জুটিতে তাই ৮৯ বলে ৮৭ রান যোগ হয়। ফলে প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ দল। দারুণ খেলতে থাকা মাহমুদুল্লাহকে সাজঘরে ফিরিয়ে শ্রীলঙ্কার পক্ষে ব্রেক থ্রো এনে দেন বাঁহাতি স্পিনার লক্ষণ সান্দাকান। মাহমুদুল্লাহ ৫৮ বলে ১ চার, ২ ছক্কায় ৪১ রানে সাজঘরে ফেরেন।
এবার তিনি লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ও ক্যারিয়ারের অষ্টম শতক হাঁকান ২৩ মাস ও ১৫ ইনিংস বিরতি দিয়ে। অর্ধশতক পান ৭০ বলে মাত্র ১ চারে, সেঞ্চুরি ১১৪ বলে ৬ চারে। চামিরাকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অর্থাৎ পরের অর্ধশতক মাত্র ৪৪ বলে ৫ চারে পেয়েছেন মুশফিক। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২১ ইনিংস ও ৯ মাস পর ২০১৯ সালের ২০ জুন নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অষ্টম উইকেটে তার ৫২ বলে ৪৮ রানের জুটি ভাঙ্গে সাইফউদ্দিন রানআউট হয়ে গেলে। চামিরার বাউন্সে মাথায় আঘাত পেয়ে আবার কুশল মেন্ডিসের থ্রো তার মাথায় লাগলে হাসপাতালে নিতে হয় সাইফউদ্দিনকে। তাই ওয়ানডেতে প্রথমবার কসকাসন সাব হিসেবে তাসকিনকে নিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। শেষদিকে আরও আক্রমণাত্মক হয়ে মুশফিক ১২৭ বলে ১০ চারে ১২৫ রান করে চামিরার শিকার হলে ১১ বল আগেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪৬ রানে। ৪১.১ ওভারের পর ২৪ মিনিট ও ৪৩.৩ ওভারের পর ৩৭ মিনিট খেলা বন্ধ থাকলেও ওভার কমানো হয়নি। ৩টি করে উইকেট নেন সান্দাকান ও চামিরা।
ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম আঘাত হানেন অভিষিক্ত বাঁহাতি পেসার শরিফুল। অধিনায়ক পেরেরাকে (১৪) নিজ অধিনায়ক তামিমের ক্যাচে পরিণত করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে উইকেটটি স্মরণীয় করে রাখেন এ ১৯ বছর বয়সী তরুণ। ১৪তম ওভারে দ্বিতীয় সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। ১৯৯০ সালের এশিয়া কাপে চ-িগড়ে সর্বশেষ দুই বাঁহাতি পেসার জাহাঙ্গীর তালুকদার দুলু ও গোলাম নওশের প্রিন্সকে নিয়ে ভারতের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এবার দুই বাঁহাতি শরিফুল-মুস্তাফিজ ৩১ বছর পর আবার জুটি বেঁধে শুরুটা ভাল এনে দেন দলকে। এরপর পাথুম নিশঙ্কাকে (২০) সাকিব ও কুশল মেন্ডিসকে (১৫) মেহেদি হাসান মিরাজ সাজঘরে ফেরালে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউ করার মাধ্যমে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার সমান ২৬৯ উইকেট হয়ে যায় সাকিবের। ৩০তম ওভারে দাসুন শানাকাও (১১) মিরাজের শিকার হন। ফলে ৬ উইকেটে ১০৪ রান নিয়ে ধুঁকতে থাকা লঙ্কানরা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। ৩৮ ওভারে ৯ উইকেটে ১২৬ রান তোলার পর আবার বৃষ্টিতে খেলা বন্ধ, ৪৪ মিনিট পর খেলা শুরু হলে শ্রীলঙ্কাকে নতুন করে টার্গেট দেওয়া হয় ৪০ ওভারে ২৪৫ রানের।
শ্রীলঙ্কা স্কোর : বাংলাদেশ ইনিংস- ২৪৬/১০; ৪৮.১ ওভার (মুশফিক ১২৫, মাহমুদুল্লাহ ৪১, লিটন ২৫, তামিম ১৩, সাইফউদ্দিন ১১; চামিরা ৩/৪৪, সান্দাকান ৩/৫৪, উদানা ২/৪৯)।
শ্রীলঙ্কা ইনিংস- ১৪১/৯; ৪০ ওভার (গুণাথিলকা ২৪, নিশঙ্কা ২০, উদানা মেন্ডিস ১৫, বান্দারা ১৫; মুস্তাফিজ ৩/১৬, মিরাজ ৩/২৮, সাকিব ২/৩৮)।
ফল : বৃষ্টি আইনে বাংলাদেশ ১০৩ রানে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
ম্যাচসেরা : মুশফিকুর রহীম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com