শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

উপনির্বাচন পরিচালনার দায়িত্বে আ’লীগের পাঁচ নেতা

নিজস্ব প্রতিবেদক::

আসন্ন ৩টি উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনায় দলের কার্যনির্বাহী সংসদের পাঁচজন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকা-৫ আসনে দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। সেখানে সমন্বয়কারী হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

এছাড়া পাবনা-৪ আসনে প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান ও নওগাঁ-৬ আসনে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দায়িত্ব পেয়েছেন।

এই আসনে সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com