শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে জমি নিয়ে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী প্রতিনিধি॥ ঈশ্বদীর মুলাডুলি দরগা পাড়ায় সরকারী রাস্তার জমি পতিত রেখে একশত বাষষ্টি শতাংশ আবাদি জমির মধ্য দিয়ে তৈরী করা কাঁচা রাস্তা স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্থ জমির মালিক পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কৃষক ও ব-কলম পিতার উপস্থিতিতে লিখিত বক্তব্য দেন, একমাত্র ছেলে আসাদুল হক।

এছাড়াও ক্ষতিগ্রস্থ জমির মালিক আব্দুর রহমান সরদার, তার বড় মেয়ে আলিয়া বেগম ও ছোট মেয়ে শরিফা খাতুন বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন,রাস্তার নির্দিষ্ট জমি ফেলে রেখে আমাদের রেকর্ডকৃত আবাদি জমির মধ্য দিয়ে সম্প্রতি কাঁচা রাস্তা তৈরী করায় আট শতাংশ জমি ক্ষতি গ্রস্থ হয়েছে।

বিষয়টির সমাধানের জন্য ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার ও মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট আবেদন করেও কোন সমাধান হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com