শনিবার, ২০ Jun ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ঈদে আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

আদালত প্রতিবেদক::

করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com