শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

ইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক::

প্রচারে বাধা দেওয়া, নেতাকর্মীদের ওপর হামলাসহ ঢাকা-১৮ আসনের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

আজ বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

আসাদুজ্জামান বলেন, আজ বিকেল ৩টায় বিএনপির একটি প্রতিনিধিদল কমিশনে আসার কথা রয়েছে।

বিএনপি থেকে জানা গেছে, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী। বিএনপি নেতা আব্দুস সালাম ও সাবেক এমপি নাজিম উদ্দীন আলম ইসির সঙ্গে বৈঠক করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com