শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ইশরাকের নির্বাচনী ইশতেহার উপস্থাপন আজ

নিজস্ব প্রতিবেদক::

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করা হবে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি)।

আজ সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ইশরাক হোসেন তাঁর নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন। ইশরাক হোসেনের মিডিয়া কো-অর্ডিনেটর বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ইশরাক হোসেন তাঁর নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতারা ইশতেহার উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com