শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছতে গিয়ে নিজেরাই আস্তাকুঁড়ে: কাদের

ই-কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চেয়েছিল, তারাই আজ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

বুধবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনির পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ এবং ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন, অর্জনে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পায়। তিনি বলেণ, বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়, এটা তাদের গাত্রদাহের কারণ।

হাসুমনি পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদসহ আওয়ামী লীগ নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com