শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

আ.লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নাছির

অনলাইন ডেস্ক::

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের হাতে দলীয় মনোনয়ন ফরম তুলে দেন দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। চট্টগ্রাম মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।

নাছির বলেন, মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। এখন মনোনয়নের বিষয়টি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নির্ভর করছে।

ইসি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ঢাকার দুই সিটি নির্বাচনের মতো এই নির্বাচনে ভোটগ্রহণও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com