শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাছান এবং সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ হাবিব হাছানকে ঢাকা-১৮ আসনে এবং তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।