শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

আবরার হত্যায় কাউকে ছাড় দেবেন না প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধী যেই হোক প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও কঠোর অবস্থানে ছিলেন এখনো রয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রশাসন এখন অনেক তৎপর। বুয়েটে আবরার হত্যার ঘটনার পর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে। ৯ জনকে গ্রেপ্তার এবং ১১ জনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশেই বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, ক্ষমতাসীন দলেও অনেক সময় আগাছা-পরগাছা ঢুকে পড়ে নানা কারণে। এখন প্রশ্ন হচ্ছে যে এসব অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গি কী? নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কী? অবস্থান কী নিচ্ছে। এসব অপকর্ম যারা করে তাদের দলে কোনো প্রশ্রয় দেয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com