বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

আন্দালিব রহমান পার্থ ৫ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ আদেশ দেন।

এদিন ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা বিভাগের (ডিবি) ক্যান্টনমেন্ট জোনাল টিমের পুলিশ পরিদর্শক আবু সাঈদ মিয়া আন্দালিব রহমান পার্থকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পক্ষে শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি জানান, কোটা আন্দোলনে উসকানির অভিযোগে পার্থকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গতকাল বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকেই রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়। পার্থকে আটকের প্রতিবাদ ও নিন্দাও জানিয়েছেন বিএনপির এই নেতা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com