শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

আদিতমারীতে ফেন্সিডিলসহ কুখ্যাত দুই ব্যবসায়ী আটক

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একশত বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া গ্রামের ইরমানুল হকের ছেলে আহসান হাবিব সুমন (৩৩) ও একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি ঈদগাহ মাঠ এলাকার তহির উদ্দিন ওরফে ঝেল্লা শেখের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদ আলী(৩২)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা চন্ডিমারী এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ সুমন ও এরশাদকে আটক করা হয়। এ সময় তাদের মোটর সাইকেল ও শরীর তল্লাশী করে একশত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক সুমনের বিরুদ্ধে ৯টি মাদক মামলা ও একটি ওয়ারেন্ট এবং এরশাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলার ৫টিতে ওয়ারেন্ট জারি রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আদিতমারী থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com