শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

আজ রাতে সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব

অনলাইন ডেস্কঃ আজ রোববার সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব। রাতের আকাশ অপেক্ষা করছে আপনার জন্য। রাতের আকাশে আপনার জন্য অপেক্ষা করছে এক চমক! আজ রোববার এক বিরল ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী!

নাসার তথ্যমতে, আজ রাতের আকাশে দেখা যেতে পারে সবচেয়ে বড় চাঁদের। যা ‘সুপারমুন’ হিসাবে পরিচিত। স্বাভাবিক অবস্থানের তুলনায় রোববার রাতে অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে এর আকারে অনেক বড় দেখাবে। স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে।

উল্লেখ্য, সুপারমুন চাঁদের একটি দশা বা অবস্থা, চাঁদ যখন পৃথিবীর খুব কাছে অবস্থান করে তখন চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। পূর্ণ গোলাকার চাঁদের এই অবস্থাকে সুপারমুন বলা হয়। সুপারমুনের কোন প্রচলিত বাংলা নেই। এটাকে অনেকে অতিকায় চাঁদ বলে থাকেন।

চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যেতে পারে যাবে।

বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com