শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আজ বিকালে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

স্টাফ রিপোর্টার::
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফের জরুরি বৈঠকে বসছেন আজ শনিবার। বিকাল ৪টায় রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসছে দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি। পরের দিন প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এ বিষয়ে জরুরি বৈঠকে আজ আলোচনা হতে পারে।

গত ৩০ ডিসেম্বর একদাশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কি ধরণের কর্মসূচি দেয়া হবে সে বিষয়ে আলোচনা হয়। গত রোববার ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com