শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

আজ জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক::

সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী আজ ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ায় জন্মগ্রহণ করেন।

দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এ উপলক্ষে আজ রোববার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা–কর্মীরা।

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব। এছাড়া দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com