শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের নতুন কমিটির যৌথ সভা

স্টাফ রিপোর্টার::
আগামীকাল ৩ জানুয়ারি শুক্রবার আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এ যৌথসভার আয়োজন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com