শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন ২০০ নেতা!

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

গেল উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত না মানায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী শনিবার (২০ জুলাই) দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তাদের সাময়িক বহিষ্কার ও কারণ দর্শানোর দিনক্ষণ নির্ধারণ হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সময় টিভি

জানা গেছে, সম্পাদকমণ্ডলীর সভায় সিদ্ধান্তের পর বহিষ্কৃতদের কয়েক ধাপে চিঠি দেয়া হবে। একই সঙ্গে কেন তাদের স্থানীয়ভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চাওয়া হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদমাধ্যমকে দেয়া বক্তব্যে বলেন, ২০ জুলাই আমাদের সম্পাদকমণ্ডলীর সভা আছে। সেই সভায় অভিযুক্ত নেতাদের সাময়িক বহিষ্কার ও শোকজ নোটিশ দেয়ার দিনক্ষণ নির্ধারিত হবে।

তিনি বলেন, সহযোগী সংগঠনের যেসব নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তাদের দায় সংশ্লিষ্ট সংগঠনের। এসব বিদ্রোহীর শাস্তির বিষয়টি সংশ্লিষ্ট সংগঠন নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেবে।

এর আগে গত শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ওইসব নেতাদের সাময়িক বহিষ্কার ও শোকজের সিদ্ধান্ত হয়।

দলের সিদ্ধান্ত অমান্য করে গেল নির্বাচনীয় প্রার্থী হয়েছিলেন এবং ওইসব প্রার্থীদের সহায়তা করেছিলেন এমন নেতাদের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এর মধ্যে খুলনায় ৪১, রাজশাহীতে ২০, সিলেটে ৩২, রংপুরে ২৬, বরিশালে ১৭, ময়মনসিংহে ২০, ঢাকায় ৪৫ জনের বেশি এবং চট্টগ্রামে ১৭ জনের বেশি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com