বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবির বলেছেন, আওয়ামী লীগ কোন সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেনা। বর্তমান সরকার মনে প্রাণে বিশ^াস করে দেশের উন্নয়নের জন্য অসাম্প্রদায়িকতার কোন বিকল্প নেই। এজন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
রবিবার দুপুরে পাটাভোগ হরি কালী কুমার ঠাকুরের মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাকসুদ আলম ডাবলু, মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, যুগ্ন সম্পাদক সমর দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরুজ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফা নোমান, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায়,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র মন্ডল ও হিন্দু ধর্মের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।