শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

আইনি লড়াই ছাড়া খালেদার মুক্তির কোনো পথ নেই: সেতুমন্ত্রী

একুশের কণ্ঠ অনলাইন:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যথাযথ আইনি লড়াই ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আর কোনো পথ খোলা নেই।

আজ সোমবার (৩০ এপ্রিল) রাজধানীর হোটেল র‌্যাডিসনে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ৫ ও ৬ নম্বর প্যাকেজের আওতায় আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ভায়াডাক্ট স্টেশন নির্মাণকাজের জন্য চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদের বলেন, তার চিকিৎসায় উদাসীনতার কোনো সুযোগ নেই। তাঁর চিকিৎসায় কোনো গাফিলতি হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com