শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রাধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন।’

তিনি বলেন, এখন তিনি (খালেদা জিয়া) আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com