শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: অসুস্থতাবোধ করায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রাজধানীর সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। অসুস্থ থাকায় তিনি যেতে পারবেন না।

এদিকে, রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন মির্জা ফখরুলের মা। সূত্র : বাংলা ট্রবিউন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com