শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছেন, অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারিনি। সময়োপযোগী সিদ্ধান্ত নিতে পারলে ৩০ ডিসেম্বরের নির্বাচন বানচাল করে নতুন নির্বাচনের দাবি করতে পারতাম। আমাদের দুর্ভাগ্য, সেটা আমরা পারি নাই।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আইনজীবীদের সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসন মিথ্যা মামলায় কারাগারে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খন্দকার মাহবুব বলেন, এই সরকার দুর্নীতি, লুট, গুমসহ কোন কুকর্মই বাদ দেয় নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল থেকে যে ধরনের নেতৃত্ব আসার কথা ছিলো তা আসে নাই। আমরা সেই কারণে ক্ষুব্ধ। একটি সরকার দেশের ওপর অত্যাচার, অনাচার, অবিচার করে যাচ্ছে।আমরা প্রেস ক্লাবে বক্তব্য দেওয়া ছাড়া জনগণকে নিয়ে রাজপথ উত্তপ্ত করতে পারিনি।
বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকদের জন্য নীতিমালা করে বলা হয়- শৃঙ্খলাবিধিসহ সব ক্ষমতা আইন মন্ত্রণালয়কে দেওয়া হলো।‘সাক্ষী গোপাল’ হিসেবে সুপ্রিম কোর্টের অনুমোদন নেওয়া হয়। সে কারণে আজ নিম্ন আদালতে টেলিফোনের ওপরে বিচার হয়, জামিন হয়। এই অবস্থা চলতে পারে না।