বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

লালমনিরহাটে ফেন্সিডিলসহ আটক-২

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটে পৃথক অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ওসমান গনী(২৫), আশরাফুল আলম(২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিনচওড়া এলাকার দিঘির মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওসমান গনী উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের ওই এলাকার মনসুর আলীর ছেলে।
সদর থানার ইপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে জেলার কালীগঞ্জ উপজেলায় বৃস্পতিবার সকালে ২০ বোতল ফেন্সিডিলসহ আশরাফুল আলম নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আককৃত আশরাফুল উপজেলার বালাপাড়া এলাকার শহিদার রহমানের পুত্র।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানা ও কালীগঞ্জ থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদেরকে দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com