শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

লালমনিরহাটে পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি।। ‎​লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

​নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
‎​
‎পারিবারিক, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ি থেকে খাওয়া শেষ করে ব্যক্তিগত কাজে বাইরে বের হন আখতার হোসেন। দুপুরে বাড়িতে ফেরার কথা থাকলেও বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।

​বিকেলে মকড়া ঢঢগাছ সংলগ্ন আউদিয়ার দোলা এলাকায় জনৈক মিঠু মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা। খবরটি ছড়িয়ে পড়লে নিখোঁজ আখতার হোসেনের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎​
‎লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

​ওসি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

‎আকতার হোসেনের এই ​আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com