শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

‎’আলোকিত লালমনিরহাট’ অর্থাভাবে থমকে যাওয়া ৬ মেধাবীর পাশে জেলা প্রশাসন

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি।। ‎লালমনিরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন সারথি হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। অর্থাভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হিমশিম খাওয়া ৬ জন মেধাবী শিক্ষার্থীর পাশে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন জেলা প্রশাসক।

​বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান।

‎​অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মেধা থাকা সত্ত্বেও কেবল অর্থের অভাবে কারো উচ্চশিক্ষার পথ বন্ধ হতে পারে না। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের দিকনির্দেশনায় আমরা ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে কাজ করছি। এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ নাগরিক হয়ে জেলার মুখ উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস। ‎তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের এই সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​আর্থিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পর যখন পরিবারে চিন্তার ছাপ পড়েছিল, তখন জেলা প্রশাসনের এই সময়োপযোগী সহায়তা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।

​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com