বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভালুকায় ডিবির হাতে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকায় ২০গ্রাম হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে গ্রেফতারকৃতদেরকে রোববার (১২ মে) ভালুকা মডেল থানার মাধ্যমে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মাহফুজুর রহমান সংগীয় সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকা পৌরসভাস্থ ০১নং ওয়ার্ড ভান্ডাব সাকিনস্থ ভালুকা সরকারী কলেজের ০১নং গেট এর সামনে ফাঁকা জায়গা হতে শনিবার (১১ মে) রাত পৌনে ১১টার সময় ২০ ২০গ্রাম হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী উপজেলার ভরাডোবা দক্ষিণ রাংচাপড়া এলাকার মৃত. সোহরাব আলীর ছেলে মোঃ আলামিন (৩৫), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার খোকলাকান্দিা এলাকার মৃত. গোংগা দাসের ছেলে দুলাল দাস (৩০) এবং ময়মনসিংহের পাগলা থানার নেওকা এলাকার মোঃ মিয়াজ উদ্দিনের ছেলে আলামিন (২৮)কে গ্রেফতার করেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ২০গ্রাম হিরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com