বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ হাশেমবাগ এলাকায় শুক্রবার (০৮ মে ২০২৬) ভোররাতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে একাধিক মামলার আসামি একজনকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ ভোর ৫টা ৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে অভিযান চালায়।
এ সময় কাশিপুর এলাকার রনি (৪০) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১৫টি স্টিলের তলোয়ার, ৪টি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি কুড়াল এবং একটি স্টিল পাইপ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি একাধিক মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।