সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

জামালপুরে গাঁজাসহ মাদক কারবারী আটক

জামালপুরে গাঁজাসহ মাদক কারবারী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৫ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ আব্দুর রহিম (৪৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২২ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। এ সময় তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার আব্দুর রহিমের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। মাদকের কারণে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অপরাধ প্রবণতা বাড়ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com